ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক মুজাহিদুল ইসলাম

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ অর্জনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম

যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এফআইইউ) ফুল ফান্ডেড স্কলারশিপসহ পিএইচডি গবেষণার সুযোগ পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম।

আগামী ২০২৬ সালের আগস্ট মাস থেকে তিনি বিশ্ববিদ্যালয়টির ‘পাবলিক অ্যাফেয়ার্স’ বিষয়ে পিএইচডি গবেষণা আরম্ভ করবেন। এই গৌরবময় অর্জনে বেরোবির শিক্ষক-শিক্ষার্থী মহলে উৎসাহ ও আনন্দের আবহ তৈরি হয়েছে।

জানা গেছে, মো. মুজাহিদুল ইসলাম এর আগেও আন্তর্জাতিক উচ্চশিক্ষায় উজ্জ্বল সাফল্য দেখিয়েছেন। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে ‘জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও পলিসি’ বিষয়ে কৃতিত্বের সাথে এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। সেই অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে এবার সম্পূর্ণ বৃত্তিসহ মার্কিন যুক্তরাষ্ট্রের এফআইইউতে পিএইচডির জন্য মনোনীত হয়েছেন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করে মুজাহিদুল ইসলাম বলেন, এই সুযোগ আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। জলবায়ু পরিবর্তন ও পাবলিক অ্যাফেয়ার্স নিয়ে গবেষণার যে স্বপ্ন ছিল, এই পিএইচডি প্রোগ্রাম সেই স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণা সম্পন্ন করে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে এবং শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই আমার লক্ষ্য।

লোক প্রশাসন বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, একজন শিক্ষকের এমন আন্তর্জাতিক স্বীকৃতি বিভাগের শিক্ষার্থীদের গবেষণামুখী হতে বহুগুণ অনুপ্রাণিত করে। তারা আরও বলেন, মুজাহিদ স্যার শুধু একজন দক্ষ শিক্ষক নন, একজন চমৎকার মেন্টরও। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন যারা দেখেন, তাদের জন্য স্যারের এই সাফল্য নতুন পথ দেখাবে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পাওয়া বেরোবির দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল বলেন, মুজাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন, জলবায়ু শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়ন বিষয়ে গবেষণায় যুক্ত রয়েছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রেও এটি একটি অনুপ্রেরণামূলক মাইলফলক। তাঁর গবেষণা ভবিষ্যতে বাংলাদেশসহ বৈশ্বিক পর্যায়ে জলবায়ু নীতি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক মুজাহিদুল ইসলাম

প্রকাশের সময়ঃ ০১:৫২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬