ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

পর্তুগাল প্রবাসী সুহাইল খানের উদ্যোগে ভৈরবে এতিম শিশুদের মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পর্তুগাল প্রবাসী সমাজসেবক সুহাইল খানের আয়োজনে এতিম শিশুদের জন্য একটি বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন সম্পন্ন হয়েছে। গত ২৭ জুন শনিবার দুপুরে পৌর শহরের চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত হাজী আসমত আলী মহিলা শিশু পরিবার এতিমখানায় দেড় শতাধিক এতিম শিশুকে নিয়ে এই মানবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এতিম শিশুদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্বেচ্ছাসেবকরাও একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন। পরিবেশিত খাবারের তালিকায় ছিল ভাত, মুরগির রেজালা, খাসির মাথা দিয়ে রান্না করা মুগ ডাল, সবজি, সালাদ এবং দই।
পর্তুগাল প্রবাসী সুহাইল খানের আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা ছাইদ উদ্দিন খান, শিক্ষাবিদ ও শিশুসাহিত্যিক এবং ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ ও জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ভৈরব বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, শিবপুর সরকারি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল আজাদ, সমাজকর্মী নুরুল কাদের সোহেলসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
মিলাদ মাহফিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় সাবেক অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ বলেন, “সমাজের প্রতিটি সচ্ছল মানুষের দায়িত্ব রয়েছে এতিম ও অসহায়দের পাশে দাঁড়ানো। সুহাইল খান দীর্ঘদিন ধরে নিভৃতে সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। আমরা চাই, আরও অনেকে এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসুক।”
প্রবাসী সমাজসেবক সুহাইল খান বলেন, “সামর্থ্য অনুযায়ী সবসময় এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। সমাজের সবাই যদি নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে এতিম শিশুরা বোঝা নয়, একদিন সমাজের সম্পদ হয়ে উঠবে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে সুহাইল খানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

পর্তুগাল প্রবাসী সুহাইল খানের উদ্যোগে ভৈরবে এতিম শিশুদের মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০২:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬