ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

URAP ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-২৬- দেশে দ্বিতীয়, বিশ্বে ১,৩১৯তম রা.বি

URAP ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-২৬-এ দেশের মধ্যে দ্বিতীয় এবং বিশ্বে ১,৩১৯তম অবস্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।

আন্তর্জাতিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং বাই অ্যাকাডেমিক পারফরম্যান্স (URAP) প্রকাশিত ২০২৫-২৬ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। একই সঙ্গে বৈশ্বিক তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১ হাজার ৩১৯তম।

তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি (METU)-এর ইনফরমেটিক্স ইনস্টিটিউটের অধীন URAP Research Laboratory সম্প্রতি এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। প্রকাশিত তালিকায় বিশ্বের ৩ হাজার ৭৭৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান ধরে রেখেছে। বৈশ্বিক তালিকায় তাদের অবস্থান ৯৮৯তম। দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক অবস্থান ১,৩১৯তম। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), যার বৈশ্বিক অবস্থান ১,৩৮৮তম।

এছাড়া দেশের সেরা দশের মধ্যে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১,৪৬১তম), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১,৬১৮তম), নর্থ সাউথ ইউনিভার্সিটি (১,৬৮৫তম), ব্র্যাক ইউনিভার্সিটি (১,৭৮৩তম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট (১,৮৯৩তম), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২,০২৫তম) এবং খুলনা বিশ্ববিদ্যালয় (২,১০২তম)।

URAP-এর প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থানে ইতিবাচক পরিবর্তন এসেছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল তৃতীয়। ২০২৩-২৪ সালে এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে যায়। তবে ২০২৪-২৫ সালে আবার তৃতীয় স্থান ফিরে পাওয়ার পর ২০২৫-২৬ সালে আরও এক ধাপ এগিয়ে দেশের দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করেছে।

URAP (University Ranking by Academic Performance) বিশ্বের অন্যতম গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ব্যবস্থা। এটি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম, প্রকাশনা এবং আন্তর্জাতিক একাডেমিক অবদানের ওপর ভিত্তি করে মূল্যায়ন করে।

র‍্যাঙ্কিং নির্ধারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে-গবেষণা নিবন্ধ (Article) – ২১%,মোট একাডেমিক প্রকাশনা – ১০%,গবেষণাকর্মের উদ্ধৃতি (Citation) – ২১%, গবেষণার মান ও প্রভাব – ১৮%,উদ্ধৃতির প্রভাব – ১৫%,আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা – ১৫%

শিক্ষাবিদদের মতে, এ ধরনের আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করে। বিশেষ করে গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈজ্ঞানিক প্রকাশনার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

URAP ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-২৬- দেশে দ্বিতীয়, বিশ্বে ১,৩১৯তম রা.বি

প্রকাশের সময়ঃ ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬