ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ইবি শিক্ষিকা রুনা হত্যাকাণ্ড- অধিকতর তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় অধিকতর তদন্তের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত কমিটিকে ঘটনাটির সার্বিক বিষয় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চক্ষমতাসম্পন্ন এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে।সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মাছুদুল হক তালুকদার।

কমিটির অন্যান্য সদস্য হলেন-বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (পিআরএল) ড. আশরাফুর রহমান,বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন,বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই কমিটি ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ  মাসের ৪ তারিখ বিকেল ৪টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সমাজকল্যাণ বিভাগের নিজ কক্ষে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হন। ঘটনার পর বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরপর ৭ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিক তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির আহ্বায়ক ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং সদস্য সচিব ছিলেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলা।

প্রাথমিক তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এবার আরও বিস্তৃত পরিসরে তথ্য-উপাত্ত যাচাই এবং ঘটনার বিভিন্ন দিক মূল্যায়নের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কার্যক্রমের অগ্রগতি ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ইবি শিক্ষিকা রুনা হত্যাকাণ্ড- অধিকতর তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন

প্রকাশের সময়ঃ ০৯:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬