ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ইবিতে ছাত্রী হয়রানির অভিযোগ: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক নারী শিক্ষার্থীকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দ্বারা হয়রানির অভিযোগ ওঠার পর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, একই দিন সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনের পঞ্চম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের করিডোরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আপত্তিকর আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে উপাচার্যের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম।

অফিস আদেশে কমিটিকে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার ওই শিক্ষার্থী অভিযুক্তের বিরুদ্ধে ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন এবং হয়রানির চেষ্টার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে তদন্ত কমিটি গঠন করে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ইবিতে ছাত্রী হয়রানির অভিযোগ: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

প্রকাশের সময়ঃ ০৭:০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬