ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। ছবি- দৈনিক অধিকার

রাজশাহী, ২ জুলাই ২০২৬: দেশজুড়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এবারের পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৭ হাজার ৫৭৮ জন বেশি।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র সংখ্যা ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী সংখ্যা ৬৭ হাজার ৭৭৩ জন। রাজশাহী শিক্ষাবোর্ডের অন্তর্ভুক্ত আটটি জেলার ২০৮টি কলেজের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় বসেছেন। এই আট জেলায় মোট ২০৮টি কেন্দ্রের অধীনে ৭৪৭টি প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী জানান, বিগত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যায় পরীক্ষার্থীর সংখ্যায় উঠানামা রয়েছে। ২০২৫ সালে অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন, ২০২৪ সালে ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন, ২০২৩ সালে ১ লাখ ৪০ হাজার ১১৫ জন এবং ২০২২ সালে অংশ নিয়েছিলেন ১ লাখ ২৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ব্যবস্থাপনায় বাড়তি সুবিধা পাওয়া যাচ্ছে বলেও জানান তারা।

এদিকে পরীক্ষা শুরুর প্রথম দিন পর্যন্ত রাজশাহীর কোনো কেন্দ্রেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি ২৪টি ভিজিলেন্স টিম পর্যায়ক্রমে সব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী

প্রকাশের সময়ঃ ০৮:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬