ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাত ৮টায় বন্ধ হবে শপিংমল, সন্ধ্যা ৭টায় নিভবে আলোকসজ্জা বেরোবিতে ৭ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান কমিটিতেই বিতর্কিত সদস্য ইবিতে শিশু নির্যাতনের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার জাতীয় পলিসি ক্যাম্পে সুযোগ পেলেন বেরোবি শিক্ষার্থী আইরিন ময়মনসিংহে মিরান হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর গ্রেফতার নাটোরে পালিত হলো ফজলুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী বিশেষজ্ঞশূন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে- চিকিৎসা নিতে ছুটতে হচ্ছে রাজশাহী আটঘরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল সারা বছর ধরেই চলবে মৃত ভোটার কর্তন কার্যক্রম-পরিকল্পনা ইসির

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১২৪৯ Time View

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুরা।

দেশজুড়ে হামের সংক্রমণ ও হামের মতো উপসর্গে আক্রান্তের সংখ্যা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ শিশু।

সোমবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হলেও পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৮ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ৯৯২ জন।

সব মিলিয়ে এক দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত বা অসুস্থ হয়েছে ১ হাজার ১৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ১৯ হাজার ৩২২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৫ হাজার ১৩৯ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রাত ৮টায় বন্ধ হবে শপিংমল, সন্ধ্যা ৭টায় নিভবে আলোকসজ্জা

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৮:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬