ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যুক্তরাজ্যে কুকুরের হামলায় এক ব্যক্তির মৃত্যু, মালিক গ্রেপ্তার দুই জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় বিশ্বের কাছে বড় বার্তা- তামিম ইকবাল উত্তাল সাগরে মাঝপথে জ্বালানি শেষ, অচল স্পিডবোটে আতঙ্কে ৮ যাত্রী কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ-হাইকোর্টের শিবগঞ্জে শিকারির জাল থেকে টিয়াপাখি- ইউএনওর হাতে অবমুক্ত দুই-তিন বছরে প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসবে-প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাগাতিপাড়ায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপন, কেক কাটা ‘গত ১৭ বছরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে’-আইনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, দেশে প্রাণহানি ৯০০ ছাড়াল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১২৪৬ Time View

দেশে হামের উপসর্গ নিয়ে শিশুদের চিকিৎসা ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে।

দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯৮ জন।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর কারও মৃত্যুই নিশ্চিত হাম সংক্রমণের কারণে হয়েছে বলে শনাক্ত করা হয়নি।

গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে।

এক দিনে নতুন রোগী ৭৯৮

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭০ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ৭২৮ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭০০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ৫৪৯ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

সন্দেহজনক রোগী ১ লাখ ৪১ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনে।

এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০। মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

তবে হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাব্যবস্থার ওপরও চাপ তৈরি হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে কুকুরের হামলায় এক ব্যক্তির মৃত্যু, মালিক গ্রেপ্তার

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, দেশে প্রাণহানি ৯০০ ছাড়াল

প্রকাশের সময়ঃ ০৪:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬