ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যুক্তরাজ্যে কুকুরের হামলায় এক ব্যক্তির মৃত্যু, মালিক গ্রেপ্তার দুই জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় বিশ্বের কাছে বড় বার্তা- তামিম ইকবাল উত্তাল সাগরে মাঝপথে জ্বালানি শেষ, অচল স্পিডবোটে আতঙ্কে ৮ যাত্রী কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ-হাইকোর্টের শিবগঞ্জে শিকারির জাল থেকে টিয়াপাখি- ইউএনওর হাতে অবমুক্ত দুই-তিন বছরে প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসবে-প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাগাতিপাড়ায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপন, কেক কাটা ‘গত ১৭ বছরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে’-আইনমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় বিশ্বের কাছে বড় বার্তা- তামিম ইকবাল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১২৩৭ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে প্রশংসায় ভাসালেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর দেশের ক্রিকেট অঙ্গনে বইছে আনন্দের হাওয়া। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে বাংলাদেশের এমন দাপুটে জয়কে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। তার মতে, এই জয় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

রোববার (১৬ আগস্ট) মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তামিম ইকবাল বলেন, অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে গিয়ে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলেছে, তার পুরো কৃতিত্ব ক্রিকেটার ও দলের সংশ্লিষ্টদের।

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় যেকোনো দলের জন্য টেস্ট খেলা কঠিন। দীর্ঘ ২৩ বছর পর সেখানে গিয়ে বাংলাদেশ যেভাবে পারফর্ম করে জয় পেয়েছে, সেটি অসাধারণ অর্জন। এ সাফল্যের জন্য খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের কৃতিত্ব দেন তিনি।

তামিমের ভাষায়, এই জয় বিশ্বের কাছে একটি বার্তা। আমরা সবাই অত্যন্ত গর্বিত।

ডারউইন টেস্টের শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন বিসিবি সভাপতি। ম্যাচের প্রতিটি দিনই বাংলাদেশ অস্ট্রেলিয়ার ওপর চাপ ধরে রেখেছিল এবং শেষ পর্যন্ত ৯ উইকেটের বড় জয় তুলে নেয়।

বাংলাদেশের ক্রিকেটে এর আগেও বেশ কয়েকটি স্মরণীয় জয় এসেছে। খেলোয়াড় হিসেবে মাঠে থেকে এমন অনেক সাফল্যের অংশ ছিলেন তামিম ইকবাল। তবে দেশের ক্রিকেটের বর্তমান নেতৃত্বের জায়গা থেকে ডারউইনের জয়কে তিনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন।

তামিম বলেন, এই জয় সম্ভবত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। তিনি আশা প্রকাশ করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া এই সাফল্য বাংলাদেশ ক্রিকেটকে সামনে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, এটি শুধু একটি ম্যাচের জয় নয়; আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবার মতো একটি বার্তা। ভবিষ্যতে এমন সাফল্য আরও আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিসিবি সভাপতি।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে কুকুরের হামলায় এক ব্যক্তির মৃত্যু, মালিক গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় বিশ্বের কাছে বড় বার্তা- তামিম ইকবাল

প্রকাশের সময়ঃ ০৭:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬