ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ ১৮০ দিনে সরকারের নানা অর্জনের দাবি, সামনে বড় চ্যালেঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ইবির বিক্ষোভ মিছিল

নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১২৪১ Time View

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে। পে-স্কেলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। অন্যান্য বিষয়ও রয়েছে। সবগুলো নিয়ে আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে এবং তখন সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

নতুন পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান অর্থমন্ত্রী।

এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর পে-স্কেল নিয়ে বিস্তারিত তথ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৫:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬