ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস
দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপান

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাজশাহী নগর ভবনে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল। ছবি: দৈনিক অধিকার

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের একটি বিশেষ ব্যবসায়ী প্রতিনিধি দল। শনিবার (২০ জুন) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত এই সাক্ষাতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাতে রাসিক প্রশাসক জানান, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এবং প্রচলিত আইন-বিধিমালা মেনে রাজশাহীর উন্নয়নে জাপানের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে তিনি আশাবাদী। সাক্ষাত শেষে জাপানের প্রতিনিধি দলকে নগর ভবনের কল সেন্টার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করানো হয়।

জাপানের প্রতিনিধি দলে ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, সান-সান গ্লোবাল এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা হিদেকি সাকাকিবারা এবং ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ।

আলোচনায় জাপানি প্রতিনিধিরা রাজশাহী অঞ্চলের দক্ষ ও সম্ভাবনাময় জনশক্তির প্রতি বিশেষ আগ্রহ দেখান। তারা জানান, জাপানে বিভিন্ন খাতে প্রশিক্ষিত কর্মীর চাহিদা ক্রমেই বাড়ছে এবং রাজশাহী থেকে দক্ষ জনবল নিয়োগের বিষয়টি তারা ইতিবাচকভাবে বিবেচনা করছেন। এ ছাড়া রাজশাহী সিটির সঙ্গে জাপানের দুটি শহরের সিস্টার সিটি সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীর তরুণ প্রজন্ম মেধাবী, কর্মঠ ও উদ্যমী। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ নিশ্চিত করা গেলে তারা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তিনি আরও জানান, রাজশাহী একটি আম উৎপাদনকারী অঞ্চল হিসেবে দেশজুড়ে পরিচিত। এখানে আধুনিক হিমাগার নির্মাণ করা হলে আম দীর্ঘমেয়াদে সংরক্ষণ ও রপ্তানি করা সম্ভব হবে, যা কৃষক ও ব্যবসায়ীদের পাশাপাশি এ অঞ্চলের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

প্রশাসক বলেন, জাপানের প্রতিনিধি দলের এই সফর রাজশাহীবাসীর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। এর মাধ্যমে দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সাক্ষাতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপান

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রকাশের সময়ঃ ১০:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬