ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে মুখোমুখি সংঘর্ষে দুই বাসের ৩ যাত্রী নিহত, আহত ৮ বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা পরিত্যক্ত ভবনে র‍্যাবের অভিযান- মিলল বিদেশি রিভলবারসহ দেশীয় অস্ত্র সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু খুলে দেওয়া হলো পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে চাঁদা দাবি, চট্টগ্রামে গ্রেপ্তার ২ ডুমুরিয়ায় উপজেলা কমপ্লেক্সের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক স্বাস্থ্য ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৪ অক্টোবর তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ গাইবান্ধায় ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

টঙ্গীতে বিপুল মাদকসহ ‘কুত্তা মিজান’ গ্রেপ্তার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১২৪৮ Time View

টঙ্গীতে অভিযান চালিয়ে মাদকসহ মিজান ওরফে ‘কুত্তা মিজান’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ মিজান ওরফে ‘কুত্তা মিজান’ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ। পরে তাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিজান বিপুল পরিমাণ মাদক নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে তাকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা জিনিসপত্রে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ৫ হাজার ৫১০ টাকা, দুটি স্মার্টফোন এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার ব্যক্তিকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে মুখোমুখি সংঘর্ষে দুই বাসের ৩ যাত্রী নিহত, আহত ৮

টঙ্গীতে বিপুল মাদকসহ ‘কুত্তা মিজান’ গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৯:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬