ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু খুলে দেওয়া হলো পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে চাঁদা দাবি, চট্টগ্রামে গ্রেপ্তার ২ ডুমুরিয়ায় উপজেলা কমপ্লেক্সের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক স্বাস্থ্য ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৪ অক্টোবর তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ গাইবান্ধায় ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ২৬ অক্টোবর, মুখোমুখি বার্সা-রিয়াল ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

ডুমুরিয়ায় উপজেলা কমপ্লেক্সের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৭ Time View

খুলনার ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সের পুকুর থেকে আবুল কাশেম সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

খুলনার ডুমুরিয়ায় উপজেলা কমপ্লেক্সের পুকুর থেকে আবুল কাশেম সরদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আবুল কাশেম উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামের সোহরাব সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কাশেম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাচ্ছিলেন না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় কয়েকজন উপজেলা কমপ্লেক্সের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি আবুল কাশেমের বলে শনাক্ত করা হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ডুমুরিয়ায় উপজেলা কমপ্লেক্সের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ১০:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬