ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পরিচয় মিলল হাসপাতালের ছাড়পত্রে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ দ্বিতীয় ঢল ছোট হলেও ভয়াবহ হতে পারে, সতর্ক করলেন বন্যা বিশেষজ্ঞ আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্টে পরিবর্তন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, তথ্য দিলেই ১০ হাজার টাকা পুরস্কার চর কুকরি-মুকরিতে সড়ক নির্মাণে রডের বদলে লোহার নেট ব্যবহারের অভিযোগ মাধবদীতে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৩ কিলোমিটার যানজট সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

গাজীপুরে চাইনিজ কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১২৫৭ Time View

গাজীপুরের কালীগঞ্জে শ্বশুর হত্যার ঘটনাস্থল জামালপুর বাজার এলাকা।

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে শ্বশুর মজিদ মোড়লকে (৬৫) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই মেয়ের জামাই মোজাম্মেল হোসেন মোজার (৩২) বিরুদ্ধে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার জামালপুর বাজারের শীতলক্ষ্যা নদীর ঘাটে এই ঘটনা ঘটে।

নিহত মজিদ মোড়ল স্থানীয় আলফু মোড়লের ছেলে এবং জামালপুর বাজারে কলার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। অভিযুক্ত মোজাম্মেল হোসেন একই এলাকার উত্তর জামালপুর গ্রামের নওয়াব আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কয়েক বছর আগে মজিদ মোড়লের মেয়ের সঙ্গে মোজাম্মেল হোসেনের বিয়ে হয়েছিল। পারিবারিক বিরোধের জেরে সাত দিন আগে মজিদের মেয়ে বাবার বাড়িতে চলে আসেন। পরবর্তীতে মজিদ মোড়ল এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জামাইকে ডেকে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে বলেন।

এই বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে জামালপুর বাজারে কলা বিক্রি করার সময় মজিদ মোড়লকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন মোজাম্মেল হোসেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নোভা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, ঘাতক তাঁর ছোট বোনের স্বামী। সাত দিন আগে বোন তাঁদের বাড়িতে এলে বাবা এলাকার লোকজন নিয়ে জামাইকে ডেকে বিরোধ মীমাংসা করে বোনকে নিয়ে যেতে বলেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে জামাই তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান বলে তিনি জানান।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন হওয়ার খবর তিনি পেয়েছেন।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শওকত হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ থানায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

গাজীপুরে চাইনিজ কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময়ঃ ০২:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬