ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পরিচয় মিলল হাসপাতালের ছাড়পত্রে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ দ্বিতীয় ঢল ছোট হলেও ভয়াবহ হতে পারে, সতর্ক করলেন বন্যা বিশেষজ্ঞ আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্টে পরিবর্তন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, তথ্য দিলেই ১০ হাজার টাকা পুরস্কার চর কুকরি-মুকরিতে সড়ক নির্মাণে রডের বদলে লোহার নেট ব্যবহারের অভিযোগ মাধবদীতে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৩ কিলোমিটার যানজট সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:৫৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১২৬৯ Time View

যাত্রাবাড়ী থানা থেকে পালানো আসামি মিতু আক্তারকে কেরানীগঞ্জ থেকে আটক করে পুলিশ।

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু আক্তারকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক। তিনি জানান, থানাহাজত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মিতুকে কেরানীগঞ্জ থেকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি এবং ওই মামলায় তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। গত বৃহস্পতিবার সকালে তিনি থানাহাজত থেকে পালিয়ে যান। পরবর্তীতে টানা ৪০ ঘণ্টার অভিযান শেষে শুক্রবার রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মিতু যাত্রাবাড়ী এলাকার হাজী সোহেল হত্যা মামলার আসামি এবং তিনি থানায় তিন দিনের রিমান্ডে ছিলেন। বৃহস্পতিবার সকালে কৌশলে গেটের তালা খুলে পালিয়ে যান তিনি। নারী আসামিদের হাতকড়া পরানো হয় না বলে এই সুযোগ কাজে লাগিয়েই তিনি পালিয়ে যান বলে জানা গেছে।

এ ঘটনার তদন্তে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় থানায় দায়িত্বরত চারজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক

প্রকাশের সময়ঃ ০২:৫৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬