ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাগাতিপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি ও পথসভায় নেতাকর্মীদের উপস্থিতি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার মালঞ্চী রেলগেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ শেষে বিহারকোল মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

পরবর্তীতে মালঞ্চী রেলগেট এলাকায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় একটি পথসভা। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন ষড়যন্ত্র ও চাপের মুখেও কখনো আপস করেননি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, বাংলাদেশ যতবারই সংকটের মুখে পড়েছে এবং দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন নেমে এসেছে কিংবা দেশ গণতান্ত্রিক অবস্থান হারিয়েছে, ততবারই বিএনপির নেতৃত্বে দেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, জাতীয়তাবাদী দলের দুয়ার সবার জন্য খোলা রয়েছে এবং দেশবাসীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তারিক আজিজ এবং যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হানসহ দল ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশের সময়ঃ ০৫:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬