
ময়মনসিংহ নগরীর আউটার স্টেডিয়াম এলাকায় মাদক, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন করে গঠন করা হয়েছে শহর প্রতিরক্ষা দল। আগামী দুই বছরের জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আমিন খসরুকে সভাপতি, ময়মনসিংহ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম টিটুকে সাধারণ সম্পাদক এবং জেলা জাসাস নেতা শাহীন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এর পাশাপাশি সিনিয়র অ্যাডভোকেট মিজানুর রহমানকে প্রধান উপদেষ্টা করে ২১ সদস্যের একটি আংশিক উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে। এই উপদেষ্টা পরিষদেরও মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে দুই বছর।
জানা যায়, শহর প্রতিরক্ষা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদের মৃত্যুর পর পদটি শূন্য হয়ে পড়ে। এর প্রেক্ষিতে গত ২৮ আগস্ট বিকেলে অনুষ্ঠিত সাধারণ সভায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটির ওপর নতুন কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়। পরবর্তীতে সেই উপদেষ্টা কমিটিই নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করে।
অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়দের উদ্যোগ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত দুই বছরে আউটার স্টেডিয়াম এলাকায় মাদক, চুরি ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে শহর প্রতিরক্ষা দল পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার নিরাপত্তা জোরদারে প্রাথমিকভাবে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে দলের সদস্য সংখ্যা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন এবং মাদকবিরোধী কার্যক্রমে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা।
কমিটির নেতৃবৃন্দের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় সম্পৃক্ততা থাকলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব। বিশেষত মাদক ও চুরি প্রতিরোধে এলাকাবাসীর সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা।
৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি
শহর প্রতিরক্ষা দল আউটার স্টেডিয়ামের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল আমিন খসরু, সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম টিটু এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহীন আহমেদ।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন আসাদ উদ্দিন খান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মোশারফ হোসেন খোকন, তন্ময় সাজ্জাদ, অধ্যাপক ফজলুল হক, লিপি আক্তার (লিপি), আমিনুল ইসলাম বিপ্লবসহ আরও অনেকে।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসমাইল হোসেন (তপন), পরিমল কান্তি, মারুফুল আলম (মারুফ), আসাদুজ্জামান লিটন, মো. রেজাউল করিম, কামরুজ্জামান রতন, সৈয়দ শহিদুল ইসলাম (টুটুল), হাকিম চান মিয়া, শফিয়েল আলম সুমন, রফিকুল ইসলাম, পৃথ্বীস সেন, তরিকুল ইসলাম, মো. তৌহিদ, বদরুদ্দোজা মানিক, সুব্রত কুমার রায়, আবুল সালাম, আ. রউফ, কামাল হোসেন, আনোয়ার হোসেন আনু, রায়হান, আব্দুল খালেক, শরীফুল আলম সুমন, মোস্তাক আহম্মেদ, মো. আশরাফুজ্জামান (শাকের), নাজমুলসহ অন্যান্যরা।
২১ সদস্যের উপদেষ্টা পরিষদ
উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মিজানুর রহমান। পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মো. হাফিজ উদ্দিন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ (ব্যাংক), এ.টি.এম. খলিলুর রহমান, মো. ফোরকান, মো. আশরাফ উদ্দিন খান, ডা. তাজুল ইসলাম, পরিমল কান্তি ভদ্র, নিতাই চন্দ্র বণিক, অ্যাডভোকেট আওয়াল, অ্যাডভোকেট শফি, অ্যাডভোকেট নান্নু, প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সাংবাদিক মো. হুমায়ুন কবির মানিক, মো. আব্দুল বারেক আলম, মো. শওকত আলম, মো. আইন উদ্দিন, মো. আবুল হোসেন, অধ্যাপক মো. শফিকুল ইসলাম, ডা. মো. মোস্তাফিজুর রহমান, মো. রকন উদ্দিন প্রমুখ।
নতুন কমিটি গঠনের পর স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, শহর প্রতিরক্ষা দলের এই উদ্যোগের মাধ্যমে আউটার স্টেডিয়াম এলাকায় মাদক ও চুরি নিয়ন্ত্রণে একটি কার্যকর ভূমিকা তৈরি হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
তবে সংশ্লিষ্টরা মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো ধরনের টহল বা নিরাপত্তামূলক কার্যক্রম সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের আইনগত নির্দেশনা ও সমন্বয়ের মধ্য দিয়ে পরিচালিত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 




















