
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের মধ্যে বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মাওলানা কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা আমির মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি মাওলানা বাবুল ইসলাম, সহকারী সেক্রেটারি দুরুল হোদা আনসারী, শিবগঞ্জ পৌর আমির আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।
অনুষ্ঠানে অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা এই সহায়তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিনিধিঃ 




















