ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গাজা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরায়েলকে বোর্ড অব পিসের তাগিদ কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১১ ও দুই স্বাস্থ্যকর্মী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ ৩ জন বহিষ্কার, আফসানার বহিষ্কারাদেশ স্থগিত বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন-গেস্ট হাউজ নির্মাণকাজ উদ্বোধন বাগাতিপাড়ায় পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি ফুলপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, অপহরণ মামলায় গ্রেপ্তার ৩ নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

মালিক-শ্রমিক বিরোধে রাজশাহী থেকে সব বাস চলাচল বন্ধ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫৪ Time View

মালিক-শ্রমিক বিরোধের জেরে রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনালে অপেক্ষায় যাত্রীরা।

বাস মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে রাজশাহী থেকে নাটোর হয়ে চলাচলকারী আন্তঃজেলা ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচলে অচলাবস্থা শুরু হয়। শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। রাজশাহী বাস টার্মিনালে এসে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে তুহিন পরিবহনের একটি বাসে তুলে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে বিরোধ দেখা দেয়।

নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাব্বি পরিবহনের বাসটি অনুমতি ছাড়া নাটোরে প্রবেশ করেছিল। এ কারণে স্থানীয় মালিক-শ্রমিকরা সেটিকে রাজশাহীতে ফেরত পাঠান। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এর পর থেকেই নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ নাটোরের তুহিন পরিবহনের তিনটি বাস আটকে দেয়। পরে নাটোরে থাকা রাব্বি পরিবহনের বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশিয়াতেও তুহিন পরিবহনের তিনটি বাস ছেড়ে দেওয়া হয়।

তবে এরই মধ্যে বিরোধের জেরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। ফলে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের বাস চলাচলও বন্ধ রয়েছে।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় রাজশাহী বাস টার্মিনালে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে কাউন্টারে বাস ছাড়ার অপেক্ষায় থাকলেও কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারছেন না পরিবহন সংশ্লিষ্টরা।

রংপুরগামী এক যাত্রী শফিকুল বলেন, তিনি রংপুর যাওয়ার জন্য টার্মিনালে অপেক্ষা করছেন। কাউন্টার থেকে কিছুক্ষণ পর বাস ছাড়ার কথা বলা হলেও দীর্ঘ সময় পার হলেও বাস ছাড়েনি।

টার্মিনালে অনেক যাত্রীকে বাস না পেয়ে অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প পরিবহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, শনিবার সকাল থেকে রাজশাহী-নাটোর হয়ে চলাচলকারী আন্তঃজেলা ও দূরপাল্লার সব বাস বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিরোধ নিরসনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

গাজা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরায়েলকে বোর্ড অব পিসের তাগিদ

মালিক-শ্রমিক বিরোধে রাজশাহী থেকে সব বাস চলাচল বন্ধ

প্রকাশের সময়ঃ ১১:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬