ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন-গেস্ট হাউজ নির্মাণকাজ উদ্বোধন বাগাতিপাড়ায় পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে গিয়ে মারধরের শিকার ৪ বোন ও ২ ভাবি ফুলপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, অপহরণ মামলায় গ্রেপ্তার ৩ নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের হিসাব জানালেন অর্থমন্ত্রী জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ- স্পিকার একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৫৫৮

চীনে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৬ Time View

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির পর ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে উদ্ধার অভিযান।

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ভূমিধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে প্রদেশটির সুইছুয়ান কাউন্টির গাওপিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চীনের বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, টাইফুন সাউডেলের প্রভাবে কয়েক দিন ধরে জিয়াংসিতে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এর পরই ভূমিধসের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১১ জনের সন্ধান পাওয়া যায়নি।

ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে ব্যাপক তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দল। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

ভারী বৃষ্টির কারণে ওই অঞ্চলে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় উদ্ধারকারীরা সতর্কতার সঙ্গে কাজ করছেন। নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন-গেস্ট হাউজ নির্মাণকাজ উদ্বোধন

চীনে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

প্রকাশের সময়ঃ ০৫:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬