ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ

আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৩ Time View

গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় এ ঘটনা ঘটে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুরো মিছিলটি প্রায় পৌনে এক মিনিট স্থায়ী হয়। এর মধ্যেই দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থল থেকে আরও পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পুলিশের ছোড়া রাবার বুলেটে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান ওসি।

শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান

পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিল থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে স্লোগান দেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীরা ককটেল ছুড়ে সেখান থেকে দ্রুত সরে যান। এ সময় পুলিশ দুজনকে আটক করে।

গ্রেপ্তার দুজনের পরিচয় যাচাই করছে পুলিশ

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরাফাত ও আব্দুর রহিম। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকশ মানুষের একটি মিছিলের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড অভিযান

আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২

প্রকাশের সময়ঃ ০৭:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬