ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১ ১৫ বছর পর গার্মেন্টস কর্মী সাথী হত্যা মামলায় সাবেক স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড ইবির জার্নালিজম বিভাগে সভাপতি হিসেবে নিয়োগ পেলেন তন্ময় সাহা জয় মোটরসাইকেল থেকে পড়ে দুই বাসের চাপায় মাইলস্টোন শিক্ষিকার মৃত্যু রায়পুরে কেরোয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিলেন শাহআলম ঢাবির জগন্নাথ হলের পাশে রাতে ককটেল বিস্ফোরণ অগ্নিকাণ্ড: বন্ধ ছিল চারটি সিঁড়ির গেট, প্রাণ বাঁচাতে ভাঙতে হয় তালা নাটোরে দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ মামুন খালেদসহ স্ত্রী-শ্যালকের বিরুদ্ধে দুদকের মামলা গণতান্ত্রিক আন্দোলনের শহীদ পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪২ Time View

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে শেভরনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করা এবং ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আলোচনায় দেশের বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের বিষয়টিও গুরুত্ব পায়। দেশের বাড়তে থাকা জ্বালানি চাহিদা মোকাবিলায় গ্যাসের নতুন উৎস খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

শেভরনের পক্ষ থেকেও বাংলাদেশের জ্বালানি খাতে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও বিদ্যমান ক্ষেত্রগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এ লক্ষ্যেই আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের সময়ঃ ০৭:৩৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬