ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

গোপালগঞ্জের ‘নতুন নাম’ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদনঃ জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “দিল্লির আশ্বাসে ভর করে ফ্যাসিবাদী আওয়ামী শাসকগোষ্ঠী এখনো আস্ফালন করছে। এই দেশ আর শেখ হাসিনার নয়—এখন এই দেশ মুগ্ধ, ওয়াসিম ও আবু সাঈদের।

রাশেদ প্রধান এসব কথা বলেন বুধবার (১৬ জুলাই) রংপুরের পায়রা চত্বরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে।

জুলাই মাসব্যাপী “গণ-অভ্যুত্থান স্মরণ ও আগামীর বাংলাদেশ গঠনের” কর্মসূচির অংশ হিসেবে জাগপার ১৬তম দিনের এ কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। কর্মসূচির শুরুতে জাগপা নেতারা শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেন।

রাশেদ প্রধান বলেন, “আওয়ামী লীগের লোকজন গোপালগঞ্জে বারবার পুলিশ, ইউএনও ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আবারও প্রমাণ করেছে—তাদের অপরাজনীতি এই দেশের মানুষের বিরুদ্ধেই পরিচালিত।”

তিনি আরও বলেন, “শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে—খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা এবং ভারতের আধিপত্যবাদ প্রতিহত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

গোপালগঞ্জের ‘নতুন নাম’ প্রস্তাব

প্রকাশের সময়ঃ ০৮:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫