ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কোতোয়ালি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ রবিন হোসেন (২২)।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫খ্রি.) বিকেলে আনুমানিক ০৫.১০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কোতোয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় কতিপয় দুষ্কৃতকারী কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দেশীয় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে। 

এমন তথ্যের ভিত্তিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ রবিন হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ছিনতাইকাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু  জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রবিন পেশাদার ছিনতাইকারী। সে দীর্ঘদিন যাবৎ কোতোয়ালিসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ

প্রকাশের সময়ঃ ০৯:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫