ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু

মোঃ সোলায়মান গনি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে পৃথক দুটি ঘটনায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদ্রাসা থেকে ফেরার পথে বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে এবং স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সহিবর বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ দাফন সম্পন্ন করেন।

বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০১:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫