ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার কর্মসংস্থানের দাবিতে রাতভর অবস্থান, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দেশভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকায় আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার ধর্ম অবমাননার মামলায় সৌদি আরবে লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড ‘মক্কা চুক্তি’ সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান মেসি-পরবর্তী আর্জেন্টিনায় কারা হবেন নতুন ভরসা বিস্ময় বালক থেকে কিংবদন্তি, মেসির উত্তরাধিকার মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

নালিতাবাড়ীতে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড, ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোঃ রমজান আলী, শেরপুর প্রতিনিধি :-

শেরপুরের নালিতাবাড়ীতে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অপরাধে মো. খোরশেদ আলম (সাং—ছিটপাড়া, নালিতাবাড়ী) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে তার ছেলে সালমান সাদিকের মালিকানাধীন ফার্মেসিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের একটি টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন,জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নালিতাবাড়ীতে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড, ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়ঃ ০৪:০০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫