ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

রৌমারীতে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

মোঃ সোলায়মান গনি, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা, ১২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম নুর আলম (৩৭)। তিনি রৌমারী উপজেলার কলেজপাড়া এলাকার বাসিন্দা।

রৌমারী থানা পুলিশ জানায়, শুক্রবার (১০ অক্টোবর) ভোরে রৌমারী সরকারি কলেজ মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা, হেরোইন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রৌমারীতে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৯:১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫