ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

চট্টগ্রাম সিইপিজেডে আল হামিদ টেক্সটাইল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:-

১৬ অক্টোবর ২০২৫: (সময়: সন্ধ্যা ৬টা পর্যন্ত হালনাগাদ তথ্য)
​আজ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, চট্টগ্রামের শিল্পাঞ্চলকে কাঁপিয়ে দিল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অভ্যন্তরে অবস্থিত একটি পোশাক কারখানা, যা ‘আল হামিদ টেক্সটাইল’ (মতান্তরে ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’) সিইপিজেডের ৫ নম্বর রোডে অবস্থিত আল হামিদ টেক্সটাইল পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে কর্মচারীরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। ছয়তলা ভবনটিতে ১৬ থেকে ২০ বছর বয়সী বহু নারী-পুরুষ শ্রমিক ও কর্মকর্তা কর্মরত ছিলেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটসহ নৌবাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ঘটনাস্থলে থাকা শ্রমিকরা জানান, আগুনের তীব্র তাপে ভবনের কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।

অগ্নিকাণ্ডের আগে সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিক নিয়োগ নিয়ে শ্রমিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, কারখানার কিছু কর্মকর্তা আত্মীয়-স্বজনদের চাকরিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করছিলেন।

এক পর্যায়ে সংঘর্ষে কয়েকজন নারী শ্রমিক মারধরের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে কারখানার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।
এ পযন্ত ১২ জন শ্রমিক নিখোঁজ বলে জানান শ্রমিকদের স্বজনরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রাম সিইপিজেডে আল হামিদ টেক্সটাইল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশের সময়ঃ ০১:২৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫