ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

হোসেনপুরে কুকুর ও বানরের কামড়ে ১৬ জন আহত

হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনে বেওয়ারিশ কুকুর ও খাবারের সন্ধানে আসা বানরের আক্রমণে ১৬ জন আহত হয়েছেন। হোসেনপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি বিভাগে চিকিৎসা চলছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বেওয়ারিশ কুকুর ও বানরের উপদ্রব বেড়েছে; বিশেষ করে বানরের দল পৌর সদরের বিভিন্ন বাসাবাড়ি এবং গ্রামীণ এলাকায় খাবারের জন্য হানা দিচ্ছে। এসব প্রাণীকে বাধা দিলে তারা মানুষের ওপর আক্রমণ করে বলে অভিযোগ করেন এলাকাবাসী।হোসেনপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, গত এক মাসে পাগলা কুকুর, বিড়াল ও বানরের কামড়ে প্রায় ৫০–৬০ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) ও রবিবার (১৯ অক্টোবর) দুই দিনে হাসপাতালে চিকিৎসা নেয়া ১৬ জনের মধ্যে রয়েছেন — রিটন (৪০), আবু সাইদ (৪০), আরাফাত (১২), আবুহানিফ (৪), জয়ন্ত (১০), রাজু (৩০), হিরন মিয়া (৪৫), আসনাত (২), শহিদুল (৪৫), জুহান (৯), সানি (১৩), আনাছ (৩), সালমা (২৪), তামিম (৬), সাফওয়ান (৫) এবং আরও একজন।
হোসেনপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহমুদ আল নুর আকাশ বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এদের ভ্যাকসিনেশন আওতায় আনা এবং পাগলা কুকুরদের নিয়ন্ত্রণ করা জরুরি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

হোসেনপুরে কুকুর ও বানরের কামড়ে ১৬ জন আহত

প্রকাশের সময়ঃ ০৫:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫