ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপির সদস্য পদ ফিরে পেলেন ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট

মোঃ নুরুজ্জামান নীলফামারী,,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ফিরে পেয়েছেন দলের প্রাথমিক সদস্য পদ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পর্যালোচনা ও স্থানীয় কমিটির সুপারিশে তার বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ এপ্রিল জলঢাকা পৌরসভা উপনির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণের অভিযোগে ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তবে পরবর্তীতে তিনি দলের প্রতি অনুতাপ প্রকাশ করে সংগঠনের আদর্শে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক অবদানের কথা বিবেচনা করে কেন্দ্রীয় কমিটি তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট পূর্ণ সদস্য হিসেবে বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।
তার পুনর্বহালের খবরে জলঢাকা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। আনন্দ উল্লাসে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপির সদস্য পদ ফিরে পেলেন ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট

প্রকাশের সময়ঃ ০১:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫