ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভোট পরবর্তী সহিংসতায় তানজানিয়ায় ৭০০ জনের প্রাণহানি

নির্বাচনের আগেরদিন মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার-এস-সালামে ব্যাপক আন্দোলন শুরু হয়। ছবি: সংগৃহীত

তানজানিয়ায় গত বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভে প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল। শুক্রবার (৩১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চাদেমা পার্টির মুখপাত্র জন কিতোকা জানান, শুধু দার-এস-সালাম শহরেই প্রায় ৩৫০ জন এবং এমওয়ানজা অঞ্চলে আরও ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যান্য এলাকার তথ্য যুক্ত করলে মৃতের সংখ্যা প্রায় ৭০০ জনে দাঁড়ায় বলে তিনি দাবি করেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও একই ধরনের হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে জাতিসংঘের দেওয়া তথ্য বিরোধী দলের দাবির তুলনায় অনেক কম। সংস্থাটি জানায়, নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার তথ্য তারা পেয়েছে।

গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান দুই বিরোধী দলকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে বাণিজ্যিক রাজধানী দার-এস-সালামে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

এদিকে, নির্বাচনে আবারও জয়ী হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। ১৯৬১ সালে স্বাধীনতার পর থেকেই দেশটি পরিচালনা করছে চামা চা মাপিনদুজি (সিসিএম) দল। ২০২১ সালে সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলি মৃত্যুবরণ করলে সামিয়া সুলুহু হাসান দায়িত্ব গ্রহণ করেন। এখন নতুন নির্বাচনের মাধ্যমে দলটি তাদের ক্ষমতার মেয়াদ আরও দীর্ঘায়িত করছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভোট পরবর্তী সহিংসতায় তানজানিয়ায় ৭০০ জনের প্রাণহানি

প্রকাশের সময়ঃ ০৯:০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫