ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

‘বেশি লাফাচ্ছ’পুলিশকে বললেন কামরুল

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বারের আইনজীবীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিন হাজতে নেওয়ার সময় পুলিশের এক সদস্যের ওপর ক্ষিপ্ত হয়ে সাবেক এই মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ’।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।

এদিন বেলা ১১টার দিকে কামরুল ইসলামকে অষ্টম তলায় আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলামকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, আসামি ঘটনার সঙ্গে জড়িত। তিনি এ ঘটনার ইন্ধনদাতা। তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

এ সময় আসামি পক্ষের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী ও নসিম চৌধুরী আদালতে ওকালতনামা জমা দেন। জামিন শুনানি পরবর্তী সময়ে করবেন বলেও জানান এই আইনজীবীরা।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শুনানি শেষে  কামরুল ইসলামকে আদালতের লিফটে নামানো হয়। লিফট থেকে নেমে হাজতের দিকে যাওয়ার পথে পুলিশ সদস্যরা জোরে হাঁটতে চাইলে রেগে যান সাবেক এই খাদ্যমন্ত্রী। লাঠিতে ভর দিয়ে আস্তেধীরে হাঁটেন তিনি। মাঝে তাকে কয়েকবার দাঁড়িয়ে যেতেও দেখা যায়। ওই সময় এক পুলিশ সদস্য বারবার বাঁশিতে ফুঁ দিচ্ছিলেন।

তখন কামরুল ইসলাম ওই পুলিশ সদস্যকে বলেন, ‘এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ।’ ওই পুলিশ সদস্য তখন তার সামনে থেকে সরে যান। পুলিশ সদস্যদের সহযোগিতায় লাঠিতে ভর দিয়ে হাজতে ফেরেন কামরুল ইসলাম। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে যাত্রা করে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

‘বেশি লাফাচ্ছ’পুলিশকে বললেন কামরুল

প্রকাশের সময়ঃ ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫