ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ট্রাইব্যুনাল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের অনুরোধ

  • অধিকার ডেস্ক
  • প্রকাশের সময়ঃ ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৩৯৮ Time View

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার জন্য আগামী ১৩ নভেম্বর নির্ধারিত হওয়ায়, ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের ব্যবস্থা চেয়ে সুপ্রিম কোর্ট সেনা সদরে চিঠি পাঠিয়েছে।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বুধবার (১২ নভেম্বর) এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাইবুনালে সেনা মোতায়েনের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে।

রায়ের প্রস্তুতির প্রেক্ষিতে, গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে। এটি মূলত আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’কে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ট্রাইব্যুনাল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের অনুরোধ

প্রকাশের সময়ঃ ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫