ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে লাঠি হাতে গণজমায়েত করেছেন রাকসুর নেতাকর্মীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জমায়েত শেষে ক্যাম্পাসে টহল দেন তারা।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আওয়ামী লীগ দেশে সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়েছে। সেই আশঙ্কায় আমরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তায় আমরা প্রহরীর ভূমিকা পালন করব।  তিনি বলেন, যদি নিষিদ্ধ ছাত্রলীগ চোরাগোপ্তা হামলা চালানোর দুঃসাহস দেখায়, তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। যেভাবে ১৬ জুলাই তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল শিক্ষার্থীরা। এই ক্যাম্পাসে সন্ত্রাসের ঠাঁই নাই।

জিএস সালাউদ্দিন আম্মার বলেন, আওয়ামী লীগ যতবার নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করবে, আমরা ততবারই ১৬ জুলাইয়ের মতো লাঠি হাতে দাঁড়াবো। কেউ যদি ক্যাম্পাসে ছাত্রলীগ পরিচয় দেয়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। এর আগে, ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে অবরোধের সমর্থনে শেয়ার করা কিছু ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বলে দাবি করা হয় এবং সেখানে অবরোধ সফল করার নির্দেশ নেওয়া ছিল। তবে ক্যাম্পাসে এমন পোস্টারিংয়ের তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা

প্রকাশের সময়ঃ ০৭:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫