ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৩ স্বর্ণসহ ১৫ পদক জয় বাংলাদেশের

অর্থনীতি ডেস্ক : [১] গত শনিবার গ্রিসের রাজধানী এথেন্সের ফ্যালিরো কোস্টাল জোন অলিম্পিক কমপ্লেক্সে অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। এ প্রতিযোগিতায় স্বর্ণপদক ছাড়াও বাংলাদেশ দল অর্জন করেছে ৬টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জ ও ২টি টেকনিক্যাল পদক। [২] বাংলাদেশের হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন রোবট ইন মুভি জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে রোবো ইডিয়টস দলের নাশীতাত যাইনাহ্ রহমান, প্রপা হালদার ও মার্জিয়া আফিফা পৃথিবী, ক্রিয়েটিভ আইডিয়া সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান। গত ১৬ জানুয়ারি গ্রিসের রাজধানী এথেন্সে বসে ৩ দিনের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ২৫তম আসর। [৩] রোবোটিকসের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১৬ সদস্যের দল অংশ নেয়। ২৬ দেশের প্রায় ১ হাজার ৪০০ জন প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়।এথেন্স থেকে বাংলাদেশ দলের দলনেতা ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল জানান, বাংলাদেশের ছেলে-মেয়েরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে রোবোটিকসে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে।
[৪] এ শিক্ষার্থীদের উপযোগী একটি আধুনিক রোবোটিকস ল্যাব দেশে স্থাপন সম্ভব হলে আমাদের ছেলে-মেয়েরা রোবোটিকস প্রযুক্তিতে আরও বেশি দক্ষ হবে। এথেন্সে ১৬ সদস্যের বাংলাদেশ দলের সঙ্গে উপস্থিত আছেন দলের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ও প্রধান রোবোটিকস কোচ মিশাল ইসলাম। সূত্র : ডেইলি স্টার

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৩ স্বর্ণসহ ১৫ পদক জয় বাংলাদেশের

প্রকাশের সময়ঃ ০৪:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫