ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ফারাক্কা–তিস্তা ইস্যুতে অগ্রাধিকার দিতে চায় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থই সর্বাগ্রে দেখা তাদের দায়িত্ব। প্রতিটি দেশই নিজের স্বার্থকে গুরুত্ব দেয়—এটাই স্বাভাবিক। তাই যে সরকারই ক্ষমতায় আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তাদের ন্যায্য দাবিগুলো আদায়ে চাপ সৃষ্টি করাই হবে মূল কাজ। শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “নির্বাচিত সরকার না থাকলে দেশের স্বার্থে জোরালো ভূমিকা রাখা সম্ভব হয় না। আর জোর করে ক্ষমতা দখল করলে, যেমন হাসিনা করেছে, তা আরও অসম্ভব হয়ে পড়ে। বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্ব পায়, তবে ফারাক্কা ও তিস্তাসহ পানিবণ্টন ইস্যুকে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হবে।”

সীমান্তে হত্যাকাণ্ড, পানি–সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা রাখতে চায় বিএনপি বলে জানান তিনি। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রতি ভারতের সহযোগিতা প্রত্যাশিত হলেও বর্তমান মোদি সরকার বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং একতরফাভাবে সুবিধা নিচ্ছে।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপি একটি গণসমাবেশ আয়োজন করেছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল। সমাবেশের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান মিঞা ও সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ফারাক্কা–তিস্তা ইস্যুতে অগ্রাধিকার দিতে চায় বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশের সময়ঃ ০৮:৪৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫