ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

কোটালীপাড়ায় থানাকে লক্ষ্য করে ককটেল হামলা: তিন পুলিশ সদস্য আহত, উপজেলা পরিষদ এলাকাতেও বিস্ফোরণ

কোটালীপাড়া থানা ছবি-সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দুষ্কৃতিকারীদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাত প্রায় দশটার দিকে থানার পেছন দিকে এ হামলার ঘটনা ঘটে। একই সময়ে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কেও দুটি ককটেল বিস্ফোরিত হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দোকার হাফিজুর রহমান জানান, রাত দশটার দিকে থানার পেছন দিক থেকে ভবনকে লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়। ককটেলটি থানার একটি রুমে বিস্ফোরিত হলে পুলিশ কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২) আহত হন। পরে তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে একই সময়ে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনের সড়কে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, আহত তিন পুলিশ সদস্য স্প্লিন্টারের আঘাত নিয়ে হাসপাতালে আসেন। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠানো হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

কোটালীপাড়ায় থানাকে লক্ষ্য করে ককটেল হামলা: তিন পুলিশ সদস্য আহত, উপজেলা পরিষদ এলাকাতেও বিস্ফোরণ

প্রকাশের সময়ঃ ০৭:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫