ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

‘হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে এনে রায় কার্যকর করতে হবে’- দুলু

ছবি-খোলাবাড়িয়া জিরো পয়েন্টে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি সভায়

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত যেহেতু বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় আনতে পেরেছে সেহেতু শেখ হাসিনাকেও এ বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, রায় কার্যকর করতে হবে।

বুধবার বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া জিরো পয়েন্টে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, শাসনের নামে শোষণ কেউ পছন্দ করেন না। শেখ মুজিবের মৃত্যুর পর যেমন এ দেশে কান্নার কোনো মানুষ ছিল না, তেমনি তার মেয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরও কেউ আপসোস করেনি। বরং মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। নির্যাতিত মানুষ উল্লাস প্রকাশ করেছে। মাটিতে সিজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেছে।

স্থানীয় বিএনপি নেতা আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

‘হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে এনে রায় কার্যকর করতে হবে’- দুলু

প্রকাশের সময়ঃ ০৮:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫