ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজশাহীতে আন্তর্জাতিক গীতা মহোৎসব-২০২৫ উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত

রাজশাহীতে আন্তর্জাতিক গীতা মহোৎসব। ছবি সৈয়দ মাসুদ

রাজশাহীতে আন্তর্জাতিক গীতা মহোৎসব-২০২৫ উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজশাহী নগরীর ধর্মসভা মিলনায়তনে ধর্মসভার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগীতা করেন হিন্দু কল্যাণ ট্রাস্ট।অনুষ্ঠানে সভাপত্বি করেন রাজশাহী ধর্মসভার সভাপতি পার্থ পাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। তিনি গীতা মহোৎসবকে ভারত–বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ বলে উল্লেখ করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশ্বনাথ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাজশাহী মহানগর সভাপতি সুব্রত কুমার রায়সহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ধর্মীয়–সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।বক্তারা বলেন, গীতার মর্মবাণী মানবকল্যাণ, সত্য ও ধর্মনিষ্ঠ জীবনের শিক্ষা দেয়। আন্তর্জাতিক গীতা মহোৎসবের মাধ্যমে দেশব্যাপী শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহীতে আন্তর্জাতিক গীতা মহোৎসব-২০২৫ উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৯:৫৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫