ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

১২২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ

নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার একটি আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি নতুন দিন ধার্য করা হয়েছে। এটি মামলার তদন্ত প্রতিবেদন জমার ১২২তম সময় নির্ধারণ।আজ রোববার (৩০ নভেম্বর) প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারিত থাকলেও তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন তারিখ ঠিক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন মেহেরুন রুনি। পরে রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের নির্দেশ দেয়। একই সঙ্গে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেয়। তবে সেই সময়সীমা শেষ হলেও তদন্ত এখনো চলমান বলে জানায় রাষ্ট্রপক্ষ, এবং তারা তদন্ত সম্পন্নের জন্য আরও ৯ মাস সময় বৃদ্ধির আবেদন করেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

১২২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ

প্রকাশের সময়ঃ ০৯:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫