ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বরগুনাতে বিএনপির ৪৬৬ কমিটি বিলুপ্ত ঘোষণা

বরগুনা জেলার সব উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। জেলার মোট ৪৬৬টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ (সদর–আমতলী-তালতলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। জানান, আগের জেলা আহ্বায়ক কমিটি জেলার সব পর্যায়ের কমিটি দিয়েছিল। তখন কমিটি নিয়ে বিতর্ক ছিল। আগামী জাতীয় নির্বাচনের পর সব কমিটি গঠন করা হবে। এখন শুধু ওয়ার্ড পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।বরগুনা জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জেলায় ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ৪২টি ইউনিয়নের ৪২টি কমিটি ও প্রতিটি ইউনিয়নে ৯টি করে মোট ৩৭৮টি ওয়ার্ড কমিটি, ৬টি উপজেলা কমিটি, ৪টি পৌর কমিটি, প্রতিটি পৌরসভায় ৯টি করে মোট ৩৬টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।২০২২ সালে মাহবুব আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক ও প্রয়াত তারিকুজ্জামানকে সদস্যসচিব করে জেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির বিরুদ্ধে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে আর্থিক লেনদেনসহ সংগঠনবহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগ ওঠে। দুই বছর আগে ওই কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। সবশেষ গত ২০ সেপ্টেম্বর বরগুনা জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বরগুনাতে বিএনপির ৪৬৬ কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশের সময়ঃ ১২:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫