ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

আজ থেকে পেঁয়াজ আমদানি সীমিত অনুমতি

ফাইল ছবি

দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে, যেখানে প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে। শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানির অনুমতি আপাতত সীমিত আকারে প্রদান করা হলেও প্রয়োজন অনুযায়ী এটি পর্যায়ক্রমে সমন্বয় করা হতে পারে।কৃষি মন্ত্রণালয় জানায়, ১ আগস্ট থেকে এ পর্যন্ত যারা আইপি অনুমোদনের জন্য আবেদন করেছেন, শুধুমাত্র তারাই পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারই আবেদন করার সুযোগ পাবেন।এতে আরও বলা হয়, পেঁয়াজের বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। আমদানির ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং খুচরা দামে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আজ থেকে পেঁয়াজ আমদানি সীমিত অনুমতি

প্রকাশের সময়ঃ ০৬:০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫