ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত- ভারতীয় আত্মীয়দের লাশ দেখার সুযোগ করে দিল ৫৯ বিজিবি

বাংলাদেশি নাগরিক তারা বানুর লাশ দেখতে আশে ভারতে বসবাসরত আত্মীয়-স্বজন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবারও মানবিকতার অনন্য উদাহরণ স্থাপন করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বাংলাদেশের মৃত নাগরিকের লাশ শেষবারের মতো দেখতে ভারতীয় আত্মীয়দের সুযোগ দিয়ে দুই দেশের মানবিক বন্ধনকে আরও দৃঢ় করেছে সীমান্তরক্ষী এই বাহিনী।গত ৮ ডিসেম্বর রাত ৯টায় বার্ধক্যজনিত কারণে মারা যান বাংলাদেশি নাগরিক তারা বানু (৭৫), স্বামী মৃত শামসুল হক, গ্রাম জমিনপুর, পোস্ট বিনোদপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মৃত্যুর খবর পেয়ে ভারতে অবস্থানরত মৃতের মেয়ে মোছা. মালেকা বেগম (৪০), গ্রাম দুশতদিঘী, থানাঃ কালিয়া, জেলা মালদা—বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে লাশ দেখার আবেদন জানান।মানবিক আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সিদ্ধান্ত নেয় ভারতীয় আত্মীয়দের লাশ দেখানোর ব্যবস্থা করার। এর অংশ হিসেবে আজ ৯ ডিসেম্বর সকাল ৮টা ২০ থেকে ৮টা ৩৫ মিনিট পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর কাছে শূন্য লাইনে বিজিবি–বিএসএফ সদস্যদের উপস্থিতিতে মরদেহ দেখানো হয়।শেষ বিদায়ের মুহূর্তে বাংলাদেশি কর্তৃপক্ষের মানবিক আচরণে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতীয় স্বজনরা। তারা বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের আন্তরিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে।এই বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম সত্যতা নিশ্চিত করে বলেন-“বিজিবি সবসময় মানবিক কাজে সহানুভূতিশীল। মানুষের বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
মহানন্দা ব্যাটালিয়নের এই উদ্যোগ আবারও প্রমাণ করল-সীমান্ত শুধু বিভাজন নয়, মানবিকতার সেতুবন্ধনও বটে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত- ভারতীয় আত্মীয়দের লাশ দেখার সুযোগ করে দিল ৫৯ বিজিবি

প্রকাশের সময়ঃ ০৭:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫