ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

সচিবালয় ভাতা আন্দোলনের জেরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: ১৪ কর্মকর্তা-কর্মচারীর পাঁচ দিনের রিমান্ড

সন্ত্রা’সবিরোধী আইনের মামলায় সচিবালয়ের ১৪ কর্মকর্তা–কর্মচারীর পাঁচ দিনের রিমান্ড

‘সচিবালয় ভাতা’ চালুর দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এদের মধ্যে সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম রয়েছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। শাহবাগ থানার এসআই কে এম রেজাউল করিম তাঁদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, রিমান্ড বাতিল চেয়ে তাদের পক্ষ থেকে আবেদন করা হলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে পাঠানোদের মধ্যে রয়েছে বাদিউল কবির – ব্যক্তিগত কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়, মোহাম্মদ শাহীন – প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়, নজরুল ইসলাম – অফিস সহায়ক, জনপ্রশাসন মন্ত্রণালয়।এ ছাড়া রিমান্ডে থাকা অন্যরা হলেন- রোমান গাজী (প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়), আবু বেলাল (অফিস সহায়ক, স্বাস্থ্য মন্ত্রণালয়), কামাল হোসেন (অফিস সহায়ক, জনপ্রশাসন মন্ত্রণালয়), তায়েফুল ইসলাম (ব্যক্তিগত কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়), বিপুল রানা বিপ্লব (অফিস সহায়ক, অর্থ মন্ত্রণালয়), আলিমুজ্জামান (অফিস সহায়ক, জনপ্রশাসন মন্ত্রণালয়), বিকাশ চন্দ্র রায় (প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়), ইসলামুল হক ও মো. মহসিন আলী (স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী), মিজানুর রহমান সুমন (অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক, তথ্য মন্ত্রণালয়) এবং নাসিরুল হক নাসি (অফিস সহায়ক, মন্ত্রিপরিষদ বিভাগ)।গত বুধবার সচিবালয়ের সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা ‘সচিবালয় ভাতা’ চালুর দাবিতে আন্দোলনে নেমে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। রাত সাড়ে আটটার দিকে পুলিশের সহায়তায় তিনি সচিবালয় ত্যাগ করেন। পরে আন্দোলন থেকে গ্রেপ্তার হয় ১৪ জন কর্মচারী।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

সচিবালয় ভাতা আন্দোলনের জেরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: ১৪ কর্মকর্তা-কর্মচারীর পাঁচ দিনের রিমান্ড

প্রকাশের সময়ঃ ০৯:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫