ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আ. লীগের ষড়যন্ত্রের ছক – নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আওয়ামী লীগের ষড়যন্ত্রের ছক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। এটা আওয়ামী লীগ যে ষড়যন্ত্রে ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে।’ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।নাহিদ বলেন, ‘আওয়ামী লীগ যেন কোনো সুযোগ-সুবিধা না পায়, সে ব্যাপারে ফ্যাসিবাদবিরোধী দলগুলো সবাই একমত।’তিনি বলেন, ‘মূলত আজকে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা তিনটি দলের নেতাদের ডেকেছিলেন। আমরা একত্রে আলোচনা করেছি, সেখানে ওসমান হাদির পরিবারের সদস্যরাও ছিলেন, তার মা ছিলেন।’এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা জানি নির্বাচনে, রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধেও হয়তো কথা বলব। কিন্তু সেটা যাতে কখনোই সীমা অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে কোনো সুযোগ-সুবিধা করে না দেয়, এ ব্যাপারে আমরা সবাই ঐকমত্য প্রকাশ করেছি।’

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আ. লীগের ষড়যন্ত্রের ছক – নাহিদ

প্রকাশের সময়ঃ ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫