ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ ০৮:১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৪২৮ Time View

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর নাটোর শহরের মাদ্রাসা মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে র‍্যালিসহ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাবের নেতৃত্বে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে জেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশের সময়ঃ ০৮:১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫