ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে হারুনুর রশীদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপির মনোনিত এমপি পদপ্রার্থী মোঃ হারুনুর রশীদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন  মোঃ হারুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ।মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির মনোনীত এই প্রার্থীর সাথে জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা আলহাজ্ব মোঃ সামশুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মতি, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মোঃ সীনা, আব্দুল বারেক ও ময়দুল ইসলাম, বিএনপি নেতা মোঃ তাশেম আলীসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আসেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ হারুনুর রশীদ হারুন নির্বাচনের পরিবেশ এবং দলীয় প্রস্তুতির বিষয়ে তাঁর আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকাশের সময়ঃ ০২:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫