ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানালো ইসি

নির্বাচন ভবন।ফাইল ছবি

আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচনের সকল কার্যক্রম পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।  ইসি জানায়, যারা এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আগ্রহী, তাদের আগামী ১৭ জানুয়ারি মধ্যে আবেদন করতে হবে। ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি সংবাদমাধ্যম নীতিমালা ২০২৫’-এর নির্দিষ্ট ধারা (২.৩, ২.৪, ২.৫, ২.৬ এবং ৩.১) অনুসরণ করে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্বাচন সংক্রান্ত নীতিমালা ও প্রয়োজনীয় আবেদন ফরম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.ecs.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।আবেদন বা নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার জন্য ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক  মো. রুহুল আমিন মল্লিকের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে । আগ্রহী ব্যক্তি বা সংস্থা তাকে ইমেইল ([email protected]) অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে (+৮৮০১৭১৫২৯৫০৪৬) সরাসরি খুঁজে পাবেন।  উল্লেখ্য, স্থানীয় পর্যবেক্ষকদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানিয়েছে কমিশন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানালো ইসি

প্রকাশের সময়ঃ ০২:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫