ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলাউদ্দীন আল আজাদ।ছবি- সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৩নং কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলা সড়াবাড়িয়া গ্রামের নিজ বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উপজেলার কোলা ও জামাল ইউনিয়নকে অশান্ত করতে তিনি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন। এ ছাড়াও ওই এলাকার সন্ত্রাসী মাসুদের আশ্রয়দাতা তিনি। কিছুদিন আগে মাসুদের একটা পিস্তল উদ্ধার করে যৌথবাহিনী। কালীগঞ্জ থানার অফিসার-ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরনের ৮টি মামলা রয়েছে। পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করেছে।
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৭:১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫