ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

মুন্সীগঞ্জে ১৩২ বছরের প্রবীণ সুফিয়া বেগমের ইন্তেকাল, এলাকায় শোক

সুফিয়া বেগম।ছবি-সংগৃহীত

মুন্সীগঞ্জের সদর উপজেলায় দেশের অন্যতম প্রবীণ নারী সুফিয়া বেগম আর নেই। বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর পানহাটা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।  পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে সুফিয়া বেগম পাঁচ মেয়ে ও দুই ছেলেসহ ছয় প্রজন্মের প্রায় ১৬৫ জন আত্মীয়স্বজন রেখে গেছেন। দীর্ঘ জীবনের অধিকারী এই প্রবীণ নারীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উত্তর পানহাটা জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সুফিয়া বেগমের বয়স ছিল ১১৫ বছর। তবে পরিবারের সদস্যদের দাবি, তার প্রকৃত বয়স ১৩২ বছর। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি ছিলেন এলাকার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী।

দীর্ঘদিন ধরে শান্ত ও ধার্মিক জীবনযাপনকারী সুফিয়া বেগমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

মুন্সীগঞ্জে ১৩২ বছরের প্রবীণ সুফিয়া বেগমের ইন্তেকাল, এলাকায় শোক

প্রকাশের সময়ঃ ০৭:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫